
বান্দরবানের সাঙ্গু নদীতে নৌকা ভ্রমণ করে ঝরনা দেখতে গিয়ে পানিতে নেমে গোসল করতে গিয়ে এক পর্যটকের করুণ মৃত্যু হয়েছে। এসময় দুই পর্যটক পানিতে তলিয়ে নিখোঁজ রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ থেকে ১০ জনের একটি পর্যটকদল গত ২২ ডিসেম্বর সকালে বান্দরবান ভ্রমণে আসে। শুক্রবার দুপুরে তারা নৌকা নিয়ে বান্দরবানের সাঙ্গু নদী অতিক্রম করে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের বাদুড়া ঝরনায় পৌঁছায়। পরে তারা সবাই ঝরনার পানিতে লাফালাফি করে গোসল করতে গেলে দুপুর ৩টার দিকে পানির প্রবল স্রোতে ২ জন নিখোঁজ হয়ে যায়। এসময় ঘটনাস্থলে পানিতে ডুবে মারিয়া ইসলাম (১৯) নামে এক শিক্ষার্থীর করুণ মৃত্যু ঘটে। পানিতে তলিয়ে এখনও নিখোঁজ রয়েছে আহনাফ আকিব (২২) ও মারিয়া আদনীন (১৯)।
বিকেল ৪টার দিকে পানিতে ডুবে যাওয়া মারিয়া ইসলামকে উদ্ধার করে স্থানীয়রা বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. গুঞ্জন চৌধুরী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
ট্যুরিস্ট পুলিশ বান্দরবান জোনের উপ-পুলিশ পরিদর্শক মো. এরহাদ হোসেন জানান, বেড়াতে গিয়ে পানিতে পড়ে একজনের মৃত্যু হয়েছে। পানিতে তলিয়ে এখনও নিখোঁজ রয়েছেন ২ জন। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও ট্যুরিস্ট পুলিশ সদস্যরা কাজ করছে।
পি




