
মুন্সীগঞ্জের সিরাজদিখানের জৈনসার ইউনিয়নে ভোটের ফল ঘোষণা নিয়ে একটি কেন্দ্র অবরোধ করে এলাকাবাসী। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ছুড়লে তিনজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার (২৬ ডিসেম্বর) রাতে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সন্ধ্যায় জৈনসার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি।
অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব জানান, জৈইনশার প্রাথমিক বিদ্যালয়ের ভোটগ্রহণ শেষে দায়িত্বরত প্রিসাইডিং অফিসার ভোটে ব্যালটবক্স নিয়ে আসার সময় বিদ্রোহী প্রার্থী দুদু’র (আনারসের) লোকজন হামলা চালায়। এ সময় প্রিসাইডিং অফিসারকে মারধর করে ভোটে ব্যালট-বক্স ছিনতাইয়ের চেষ্টা করলে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। এ সময় তিনজন আহত হয়। তাদের নাম পরিচয় ও কোথায় ভর্তি রয়েছে তা জানা যায়নি।
জিএম/এসকে




