
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমন্তাজ ইউনিয়নে নয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গুলিবিদ্ধ হয়ে আবদুল খালেক (৪৫) নামে এক মেম্বার প্রার্থীর সমর্থকের মৃত্যু হয়েছে।
রোববার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় ওই ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। তবে কার গুলিতে তিনি নিহত হয়েছেন সে বিষয়ে এখনও দায়িত্বশীল কোনো পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র জানায়, নিহত ব্যক্তি মেম্বার প্রার্থী জিয়ার সমর্থক। নির্বাচন পরবর্তী ভোটগণনা নিয়ে নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে এক মেম্বার প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে বিরোধের জেরে এ ঘটনা ঘটে।
রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জগলুল বলেন, আমি নদীতে আছি। এখনও কিছু বলতে পারছি না। চরমন্তাজ পৌঁছানোর পর বিস্তারিত জানাতে পারব।
জিএম/এসকে




