
উদ্বোধনের ১০ ঘণ্টার ব্যবধানে কক্সবাজার সমুদ্র সৈকতে নারী ও শিশুদের জন্য বিশেষ জোন বাতিল ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই ঘোষণা দেন কক্সবাজার জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ।
তিনি বলেন, পর্যটকসহ বিশিষ্টজনদের বিরূপ মতামতের কারণে জেলা প্রশাসন সৈকতে নারী ও শিশুদের জন্য বিশেষ জোন ঘোষণা থেকে সরে এসেছে।
এর আগে এদিন বেলা সাড়ে ১১টায় সৈকতে নারী-শিশুদের জন্য আলাদা ‘নিরাপদ জোন’ উদ্বোধন করেছিলেন মামুনুর রশীদ।
প্রসঙ্গত, সম্প্রতি কক্সবাজারে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এক নারী। এ ঘটনার পর সমুদ্রসৈকতে নারীদের নিরাপত্তায় নড়েচড়ে বসে জেলা প্রশাসন।
আরএ/




