
থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকতে দেশি পর্যটকদের পাশাপাশি বেশকিছু বিদেশি পর্যটকরাও এসেছেন। গত দুই দিন ধরে সৈকতের লাবনী পয়েন্টে দেখা মিলেছে বিদেশি পর্যটকদের। তারা উঠেছেন কক্সবাজারের তারকামানের হোটেলগুলোতে।
শুক্রবার (৩১ ডিসেম্বর)ছিল ইংরেজি বর্ষের শেষ দিন। তাই পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ছুটে আসেন পর্যটকরা।
তবে, সৈকতের মূল তিনটি পয়েন্টে আজ সকাল থেকে কম সংখ্যক পর্যটককে দেখা গেছে। বিকেল ও সন্ধ্যায় পর্যটকদের সংখ্যা বেড়ে যায়।
গতকাল দুপুরে লাবনী পয়েন্টে বিদেশি কিছু পর্যটক আসায় প্রাণ ফিরে পায় সমুদ্র সৈকত। তারা সৈকতে ফুটবল খেলে এবং বালিয়াড়িতে শুয়ে সময় কাটান।
স্থানীয় পর্যটক ও শিশুদের সাথে ছবিও তুলেন তারা। দায়িত্বরত টুরিস্ট পুলিশ সদস্যদের এসব বিদেশি পর্যটকদের খুব কাছ থেকে নিরাপত্তা দিতে দেখা গেছে। কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে আসা এক রাশিয়ান দম্পতি জানান, কক্সবাজার সমুদ্রের মতো এতো স্বচ্ছ পানি আর দেখিনি। বিশাল সমুদ্র খুবই মনোমুগ্ধকর! এখানকার নিরাপত্তাব্যবস্থা খুব ভাল।
এমএন




