
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকার একটি ড্রেনের পাশ থেকে এক নবজাতকের ছিন্ন মাথা উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাত সোয়া ১০টার দিকে ওই নবজাতকের ছিন্ন মাথা উদ্ধার করা হয়। বর্তমানে ওই নবজাতকের চিহ্ন মাথাটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ডিএনএ টেস্ট শেষে ছিন্ন মাথাটি দাফন করা হবে নগরীর একটি গোরস্থানে।
প্রত্যক্ষদর্শীরা আরটিভি নিউজকে জানিয়েছেন, স্থানীয় এক নৈশপ্রহরী প্রথমে নবজাতকের ছিন্ন মাথাটি কুকুরের মুখে দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তিনি মাথাটি উদ্ধার করেন। তবে ওই নবজাতকের এখনও পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।
রাজশাহী কাশিয়াডাঙ্গা থানার ওসি এস এম মাসুস পারভেজ আরটিভি নিউজকে বলেন, রাত সোয়া ১০টার দিকে কাশিয়াডাঙা এলাকার একটি ড্রেন থেকে এক নবজাতকের ছিন্ন মাথা কুকুর টানাটানি করছিল।
এ সময় স্থানীয় নিরাপত্তা প্রহরী সেটি দেখে পুলিশকে খবর দেয়। পরে সেই ছিন্ন মাথাটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
তিনি আরও বলেন এখন নবজাতকের ডিএনএ টেস্ট করা হবে। ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে।
এমআই/টিআই




