
ফরিদপুরের সালথা উপজেলায় প্রেমিকের ওপর অভিমান করে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। তিনি সালথা সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রানী আক্তার (১৭) ওই গ্রামের দিনমজুর আফছার মাতুব্বরের মেয়ে।
জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে মেয়ে মিম আক্তারকে বাসায় রেখে স্থানীয় একটি মাহফিলে যান বাবা-মা। এ সময় প্রেমিকের সঙ্গে অভিমান করে ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে মিম। পরে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে গট্টি ইউনিয়ন (ইউপি) পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু বলেন, সম্ভবত মেয়েটা তার প্রেমিকের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদিক গণমাধ্যমকে বলেন, প্রেমঘটিত বিষয় নিয়েই মীম ঘরের ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে শুনেছি। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




