
ফরিদপুরের ভাঙ্গায় ছেলের ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়েছেন বাবা।
শনিবার (১০ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ছেলেধরচর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম কিবরিয়া ফকির (৫৫) ও অভিযুক্ত ব্যক্তি তারই ছেলে নাঈম ফকির (১৯)।
জানা যায়, নাঈম ফকিরের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন কিবরিয়া। পরে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. হেলাল উদ্দিন ভূঁইয়া সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




