
ময়মনসিংহের ফুলপুর ও ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (৮ নভেম্বর) রাতে ময়মনসিংহ-শেরপুর সড়কে ফুলপুরের কাড়াহা এলাকা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকার হাজির বাজারে দুর্ঘটনাগুলো ঘটে। তাদের পরিচয় জানা যায়নি।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার কাড়াহা বিদ্যুৎ অফিসের সামনে অজ্ঞাতনামা গাড়ির চাপায় নিহত এক নারীর মরদেহ সড়কে পড়েছিল। পরে চলাচলের সময় এক সিএনজিচালক মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়৷ এ সময় ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে ভালুকা হাইওয়ে থানার ইনচার্জ মো. রিয়াদ মাহমুদ জানান, ওই যুবক মঙ্গলবার রাতে মোটরসাইকেল চালিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে স্থানীয়রা সংবাদ দিলে রাত ১টার দিকে মরদেহ উদ্ধার হয়।




