
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় হাসান মণ্ডল (৩৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলার ত্রিবেণী ইউনিয়নের শেখপাড়া মাঠে তার মরদেহ পাওয়া যায়।
হাসান আনন্দনগর গ্রামের শওকত মণ্ডলের ছেলে। বিকেলে দিকে মাঠে মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, লাশের পাশে বিষের বোতল ও মিষ্টি পাওয়া গেছে। তিনি আত্মহত্যা করেছেন বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।




