
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ নভেম্বর) সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত মুকুল (৬২) নাটোরের হরিরামপুর উপজেলার বাসিন্দা।
জানা গেছে, মুকুল করোনা সংক্রমিত হয়ে হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। তিনি হাসপাতালে ১৭ দিন ভর্তি ছিলেন। সোমবার সকাল ৯টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে আটজন ভর্তি হয়েছেন। যেখানে গতকালও ১০ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে করোনা সংক্রমিত হয়ে ভর্তি রয়েছেন পাঁচজন। করোনা নেগেটিভ হয়েও অন্যান্য শারীরিক জটিলতার কারণে চিকিৎসাধীন রয়েছেন দুজন ও করোনার উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন একজন রোগী।
এ বিষয়ে শামীম ইয়াজদানী জানান, রামেক হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ১৫ জনের নমুনা পরীক্ষা হলেও কোনো করোনা রোগী শনাক্ত হয়নি।




