
নাটোরে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেল চালক স্বামী আহত হয়েছেন।
শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলে নাটোর সদর উপজেলার ছাতনী পুরানপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিজলী বেগমে ও আহত হেলাল হোসেন বাগাতিপাড়া উপজেলার জামনগর গ্রামের বাসিন্দা।
নাটোর রেলওয়ে স্টেশন মাস্টার খায়রুন্নাহার ও স্থানীয়রা গণমাধ্যমকে জানান, বাগাতিপাড়া উপজেলার জামনগর গ্রাম থেকে মোটরসাইকেলে স্বামী-স্ত্রী তাদের মেয়ে জামায়ের বাড়ি তেলকুপি গ্রামে যাচ্ছিলেন। পথে তেলকুপি পুরানপাড়া এলাকায় এসে রেললাইন পার হওয়ার সময় রংপুর থেকে ঢাকাগামী ট্রেনে কাটা পরে। এতে ঘটনাস্থলেই স্ত্রীর মৃত্যু এবং স্বামী আহত হন।
স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং আহত হেলাল হোসেনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি লাইন থেকে সড়িয়ে রেখে সান্তাহার জিআরপি পুলিশকে খবর দেয়। বর্তমানে মরদেহটি ঘটনাস্থলের পাশেই রয়েছে।




