
বাংলাদেশের স্বনামধন্য ব্র্যান্ড বেঙ্গল সিমেন্টের উদ্যোগে মানিকগঞ্জে অনুষ্ঠিত হলো প্রকৌশলীদের নিয়ে ‘বেঙ্গল সিমেন্ট ইঞ্জিনিয়ার্স টক’।
বুধবার (৭ ডিসেম্বর) জেলা শহরের বেউথা এলাকার একটি হোটেলে আয়োজিত এই সেমিনারে অংশ নেন গণপূর্ত, সড়ক ও জনপথ, এলজিইডি, শিক্ষা প্রকৌশল, পৌরসভা এবং স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীসহ সংশ্লিষ্টরা।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেঙ্গল সিমেন্টের উৎপাদন, মান নিয়ন্ত্রণ কারিগরি দিকের ওপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কোম্পানির করপোরেট সেলস ও টেকনিক্যাল সাপোর্ট অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্টের মহাব্যবস্থাপক প্রকৌশলী সরোজ কুমার বড়ুয়া। এ ছাড়া তিনি লো অ্যালকালি সিমেন্টের গুণগতমান, কংক্রিটের দীর্ঘস্থায়ীত্বতা স্বচিত্র তুলে ধরেন।
সেমিনারে আরও বক্তব্য রাখেন কোম্পানির সেলস ম্যানেজার ও ডিভিশনাল হেড মোহাম্মদ আব্দুল করিম, ডেপুটি ম্যানেজার হোসেন মোহাম্মদ মোক্তার, মানিকগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী বেল্লাল হোসেন, সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম, কোম্পানির স্থানীয় ডিলার জামাল হোসেনসহ সংশ্লিষ্টরা।




