
ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গণপরিবহন না থাকায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে। কর্মজীবীরা কর্মস্থলে পৌঁছানোর জন্য বেছে নিচ্ছে বিভিন্ন উপায়।
শনিবার (১০ ডিসেম্বর) ভোর থেকেই এ দৃশ্য দেখা যাচ্ছে। এদিকে রাজধানীতে প্রবেশ করতে যাত্রীদেরকে হেঁটে, ইজিবাইক ও সিএনজি অটোরিকশায় আসতে হচ্ছে।
এ ছাড়াও আব্দুল্লাহপুর, কামারপাড়া ব্রিজ, প্রত্যাশা ব্রিজ, টঙ্গী নদী বন্দর, টঙ্গী গুদারাঘাট, টঙ্গী রেলওয়ে স্টেশনসহ ঢাকার প্রবেশ মুখে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চেকপোস্টসহ অবস্থান নিয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।




