
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১২ কেজি স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
সোমবার (১২ ডিসেম্বর) সিঙ্গাপুর থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে স্বর্ণগুলো জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সিঙ্গাপুর থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ১২ কেজি বা ১ হাজার ৩৪ ভরি স্বর্ণ জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৮ কোটি টাকা।




