
যশোরের চৌগাছা সীমান্ত থেকে ১৮টি সোনার বারসহ নাজমুল হোসেন (২২) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।
বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার তিলকপুর সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
নাজমুল হোসেন উপজেলার ঝিনাইকুণ্ডু গ্রামের শরিফুল আলম বাবুর ছেলে।
বিজিবির যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় তিলকপুর সীমান্ত এলাকায় এক মোটরসাইকেল আরোহীকে তল্লাশি চালিয়ে ১৮টি সোনার বারসহ তাকে আটক করা হয়।




