
চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা বেড়েছে। গত দুদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় এ জেলায়।
শনিবার (১৭ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৯.৩ ডিগ্রি সেলসিয়াস।
জানা গেছে, ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বেড়েছে দুর্ভোগ। সন্ধ্যা গড়ালেই নেমে যাচ্ছে তাপমাত্রার পারদ। এতে কষ্টে আছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। তীব্র ঠান্ডায় দেখা দিচ্ছে শীতজনিত নানান রোগ। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানান, শনিবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৩ ডিগ্রি সেলসিয়াস, যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা।




