
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে গোসল করতে নেমে সামিউল ইসলাম শামীম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মহানন্দা নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়। এর আগে দুপুর আড়াইটার দিকে তিনি গোসলে নেমে নদীতে ডুবে নিখোঁজ হন।
নিহত যুবক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ফতে মন্ডল টোলা গ্রামের মোহাম্মদ খুদু মন্ডলের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফরিদ উদ্দীন জানান, রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল সাড়ে ৫টার দিকে মহানন্দা নদী থেকে সামিউল ইসলাম শামীমের মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




