
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে শীতের পোশাক উপহার দিয়েছে মুক্তির বন্ধন ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার আঠারবাড়ি ইউনিয়নে পাঁচশতাধিক অস্বচ্ছল শীতার্তদের মধ্যে পোশাক তুলে দেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন ভূঁইয়া, হুসেন আনান ও সংগঠনের কর্মীরা। বিনামূল্যে শীতের পোশাক পেয়ে দারুণ উচ্ছ্বসিত ছিন্নমূল মানুষেরা।
সংগঠনের প্রোগ্রাম অফিসার অনিক কুমার নন্দী জানান, গত কয়েক দিনে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় ৫০০ হুডি এসব সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী, শিশু এবং বয়স্কদের মধ্যে বিতরণ করা হয়েছে। এর আগেও ময়মনসিংহ নগরী ও জেলার বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২০১৫ সালের জুলাই মাসে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে। এর সঙ্গে প্রায় তিন হাজারেরও বেশী সদস্য সম্পৃক্ত আছেন। সংগঠনের সদস্যরা সকলেই শিক্ষাথী। সদস্যদের মাসিক চাঁদা ও হাতখরচের বাঁচানো টাকায় সংগঠনের কার্যক্রম পরিচালিত হয়।




