
বাংলাদেশি যুবক শাহীন মিয়ার (৩০) লাশ হস্তান্তর করেছে বিএসএফ।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাত ১০টায় বেনাপোল চেকপোস্ট দিয়ে লাশটি বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
জানা যায়, বিজিবির বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের বাছা মিয়ার ছেলে শাহিন মিয়া গত ১৩ ডিসেম্বর অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ভারতের ঘোনারমাঠ ক্যাম্পের টহলরত বিএসএফ তাকে আটক ও মারধর করে। পরে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে বনগাঁও থানায় হস্তান্তর করা হয়। শারীরিক নির্যাতনের ফলে অসুস্থ হলে ১৬ ডিসেম্বর সকালে শাহিনকে বনগাঁও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১৭ ডিসেম্বর তার মৃত্যু হয়।
বিজিবির সুবেদার নজরুল ইসলাম জানান, বাংলাদেশ-ভারত হাই কমিশনের আলোচনার মাধ্যমে লাশটি হস্তান্তর করা হয়েছে।




