
লালমনিরহাটের হাতীবান্ধার দোলাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দোলাপাড়া জিগারঘাট এলাকার আবদুস সামাদের ছেলে মংলু (৩৬) এবং একই এলাকার হাফি উদ্দিনের ছেলে সাদিক (২২)।
বিষয়টি নিশ্চিত করেছেন ভোটমারী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য হাফিজুল ইসলাম।
তিনি বলেন, একদল রাখাল ভারতে গরু আনতে গেলে দোলাপাড়া সীমান্তে তাদের লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ। এ সময় অন্যরা পালিয়ে যেতে সমর্থ হলেও মংলু ও সাদিক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা দু’জনের মরদেহ উদ্ধার করে নিয়ে আসেন।




