
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্যাঙ্কলরীর সঙ্গে মটোরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইনজামুল হক (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে বগুড়া নগরবাড়ি মহাসড়কের শ্রীকোলা চৌকিদহ ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
ইনজামুল হক উল্লাপাড়ার প্যাচরপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
উল্লাপাড়া মডেল থানা পরিদর্শক (তদন্ত) এনামুল হক জানান, মোটরসাইকেল আরোহী ইনজামুল বিয়ের কেনাকাটা করে বাড়িতে যাচ্ছিলেন। এ সময় চৌকিদহ ব্রিজের পাশে বাঘাবাড়িগামী তেলের ট্যাঙ্কের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইনজামুল মারা যান।
এদিকে এ ঘটনায় ট্যাঙ্কলরী আটক করা হলেও চালক পলাতক রয়েছেন।




