
দিনাজপুরের নবাবগঞ্জে যাত্রীবাহী একটি খাদে পড়ে উল্টে গিয়ে ১৫ যাত্রী আহত হয়েছেন।
শনিবার (৩১ ডিসেম্বর) ভোরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের ভাদুরিয়া-দিঘিরত্না নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বাসযাত্রীদের অভিযোগ, পিংকি স্পেশাল নামে বাসটি ঢাকা থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল। ভোরে দুর্ঘটনার সময় বাসটি চালাচ্ছিলেন চালকের সহকারী (হেলপার)। তিনি গাড়িটি নিয়ন্ত্রণ করতে না পেরে রাস্তার পাশে খাদে নামিয়ে দেন। এতে গাড়িটি উল্টে যায়। গাড়িতে থাকা যাত্রীরা ছিটকে পড়ে যান।
গাড়িতে থাকা নুরজাহান আক্তার পাখি নামে এক যাত্রী বলেন, ভোররাতে হোটেলে খাওয়াদাওয়া করার পর বাসচালক তার হেলপারকে গাড়ি চালাতে দেন। তারা হয়তো নেশা করে গাড়িতে উঠেছিলেন।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। যারা আহত হয়েছেন তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।




