
সাতক্ষীরা সীমান্তবর্তী বাঁশদাহ থেকে ভারতে পাচারকালে আটক অ্যারাবিয়ান রেসিং ঘোড়াটি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কাছে হস্তান্তর করেছে বিজিবি।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিজিবির সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়নের খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশীদ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক শাহ্ আহমেদ ফজলে রাব্বির কাছে ঘোড়াটি হস্তান্তর করেন।
এ সময় বিজিবির সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আল মাহমুদসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশীদ গণমাধ্যমকে বলেন, ভারতে পাচারকালে গত ১৫ আগস্ট ভোরে সাতক্ষীরা সীমান্তের বাঁশদাহ নামক স্থান থেকে ‘থ্রো ব্রেড’ জাতের অ্যারাবিয়ান ওই ঘোড়াটি আটক করা হয়। যার মূল্য প্রায় দেড় থেকে তিন কোটি টাকা।




