
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ফয়সাল (২১) নামে এক যুবককে বাসা থেকে ডেকে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (২৮ ডিসেম্বর) ভোর ৪টার দিকে তেঘরিয়া দক্ষিণপাড়া তিন রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
ফয়সাল পেশায় রিকশাচালক। নিহত যুবককের বাড়ি বরিশাল জেলার মুলাদী থানার পূর্ব চরপদ্ম গ্রামে। তিনি আবু কালাম মিয়ার ছেলে। পরিবারসহ দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া মোল্লাবাড়ি এলাকায় মিজান মিয়ার বাড়িতে ভাড়ায় থাকেন ফয়সাল।
নিহত ফয়সালের বাবা আবুল কালাম জানান, বুধবার ভোররাত ৪টার দিকে ফোন করে বাসা থেকে ডেকে নেয়। সেখানে ৫-৬ জন যুবক ফয়সালকে চুরির অপবাদ দিয়ে ঘণ্টাব্যাপী হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা করে। ফয়সালের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে ফয়সালকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে বৃহস্পতিবার দুপুরে মারা যান তিনি।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ জামান বলেন, মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি।




