
দিনাজপুরের নবাবগঞ্জে ইঞ্জিন চালিত ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মনিরুল ইসলাম (২৫) নামে এক ট্রলির হেলপারের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার দাউদপুর আখিরা গ্রামের ভাদুরিয়া-নবাবগঞ্জ আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মনিরুল ইসলাম উপজেলার দাউদপুর ইউনিয়নের উত্তর মুরাদপুরের দক্ষিণ পাড়ার মানিক মিয়ার ছেলে।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ বলেন, ভাদুরিয়া এলাকা থেকে খঢ় বোঝাই ট্রলিটি নবাবগঞ্জের দিকে যাচ্ছিল, এমন সময় নবাবগঞ্জ থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ট্রলিটির মুখোমুখি সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলেই ট্রলির হেলপারের মৃত্যু হয়।




