
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ভারতীয় নাগরিক প্রকৌশলী অসিম কুমার বিশ্বাস ও তার স্ত্রী ছবি বিশ্বাসের মরদেহ খুলনার ভারতীয় সহকারী হাইকমিশনার অফিসের মাধ্যমে ভোমরা ইমিগ্রেশন দিয়ে ভারতে হস্তান্তর করা হয়েছে।
শনিবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে খুলনায় ভারতীয় হাইকমিশনার অফিসের হস্তান্তরের পত্র অনুযায়ী ভোমরা ইমিগ্রেশন ওসি মাজরিহা উভয় পাশের বিজিবি-বিএসএফের উপস্থিতিতে ভারতের ঘোজাডাঙ্গা ইমিগ্রেশন ওসি প্রশান্ত ঘোষের কাছে মরদেহ হস্তান্তর করে।
এর আগে ময়নাতদন্ত শেষে খুলনায় ভারতীয় সহকারী হাইকমিশনার ড. ইন্দ্রজিৎ সাগরের পত্রাদেশে ময়নাতদন্ত শেষে তারই সহকর্মী বলরাম ডির কাছে সড়ক দুর্ঘটনায় নিহত দম্পতির মরদেহ বুঝিয়ে দেয় সাতক্ষীরা সদর থানা পুলিশ। পরে হস্তান্তর পত্রাদেশ অনুযায়ী ভোমরা ইমিগ্রেশন দিয়ে ভারতে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, শনিবার সকালে সাতক্ষীরা বিজিবি হেডকোয়ার্টারের সামনে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ভারতীয় নাগরিক প্রকৌশলী অসিম কুমার বিশ্বাস ও তার স্ত্রী ছবি বিশ্বাস নিহত হয়।




