
চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি নির্বাচনী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
বুধবার (২৯ নভেম্বর) বিকেলে চাঁদপুরের হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার চাই থোয়াইহলা চৌধুরীর নিকট তিনি মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, সদর উপজেলা চেয়ারম্যান নাজিম দেওয়ান, হাইমচর উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন কবির প্রধানীয়া প্রমুখ।
মনোনয়ন দাখিল শেষে তিনি হাইমচর উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।




