
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় এক ‘বনদস্যুর’ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে চালতেবাড়িয়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের নাম নূর হোসেন। তার বাড়ি খুলনার কয়রা উপজেলায়।
শ্যামনগর থানার ওসি সৈয়দ মান্নান আলী জানান, স্থানীয় জেলেদের কাছে খবর পেয়ে পুলিশ সুন্দরবনের বনদস্যু নূর হোসেনের মরদেহ উদ্ধার করে। তার শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।
জেলেরা জানান, সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা ওই এলাকায় অনেক গোলাগুলির শব্দ শুনতে পায়। নূর হোসেন সুন্দরবনের একটি দস্যুবাহিনীর প্রধান বলে তারা জানান।
এসএস




