
কুড়িগ্রামের উলিপুরে নাশকতা মামলায় হযরত আলী বিপ্লব ওয়াসী (৩৫) নামের এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার মিনাবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
হযরত আলী বিপ্লব উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার)।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বিষয়টি নিশ্চিত করে জানান, চলতি বছরের নভেম্বর মাসে তার বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় পুলিশ মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করে।




