
নোয়াখালীর হাতিয়ায় নৌকা মার্কার সমর্থনে লিফলেট বিতরণ করেছে উপজেলা ছাত্রলীগ।
রোববার (২৪ ডিসেম্বর) সকালে হাতিয়া পৌরসভার চৌমুহনী বাজারে এ লিপলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক সাজেদ উদ্দিন, সহসভাপতি টিপু সুলতান, সাংগঠনিক সম্পাদক জামিল ইসলাম রকি, কলেজ ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন স্বপন, সাধারন সম্পাদক মেশকাত উদ্দিন, পৌর ছাত্রলীগের সভাপতি রাজিব উদ্দিন সম্পাদক ছাইফুল ইসলামসহ ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী।
ছাত্রলীগ নেতাকর্মীরা বাজারের প্রতিটি দোকানে গিয়ে ব্যবসায়ীদের কাছে লিফলেট বিতরণ করেন। এছাড়া রাস্তায় চলাচল করা যাত্রীদের মাঝেও লিপলেট বিতরণ করা হয়। এ সময় তারা উন্নয়নের পক্ষে থেকে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য সবাইকে উদ্বুদ্ধ করেন।
দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী। এছাড়া জাতীয় পার্টি থেকে একজন ও মুক্তিজোট থেকে একজন নোয়াখালী-৬ হাতিয়া থেকে নির্বাচন করছেন।
১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় হাতিয়াতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার। আগামী ৭ জানুয়ারী ৯৬ টি কেন্দ্রে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।




