
মেহেরপুরের গাংনীতে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে শ্যামলী পরিবহনের একটি বাস খাদে পড়েছে। এতে বাসের চালক ও এক শিশু আহত হয়েছে।
রোববার (২৪ ডিসেম্বর) ভোরে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ছাতিয়ান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শনিবার রাতে ঢাকা থেকে মেহেরপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে শ্যামলী পরিবহনের একটি বাস। ভোরে ঘন কুয়াশার কবলে পড়ে বাসটি। ছাতিয়ান নামক স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তারে পাশের প্রায় ২০ ফুট গর্তে পড়ে যায়। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন বাসের যাত্রীদের উদ্ধার করে। আহত অবস্থায় বাসের চালক ও এক শিশুকে হাসপাতালে নেওয়া হয়।
গাংনী থানার ওসি তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।




