
নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের নৌকার প্রার্থী বেঙ্গল গ্রুপ ও আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম এমপি বলেছেন, আমি বিগত ১০ বছর সেনবাগকে যেভাবে শান্তিতে রেখেছি তা যদি অব্যাহত রাখতে হয়, তাহলে আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে নৌকাকে জয়ী করতে হবে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের দমদমা বাজারে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মোরশেদ আলম আরও বলেন, আমার আমলে কোনো প্রকার রাজনৈতিক সংঘাত-সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি। এইদিক থেকে সেনবাগ ছিল শান্তির আবাসস্থল।
এসময় দেশ যেভাবে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, আগামীতেও সেনবাগবাসীকে নৌকায় ভোট দিয়ে সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
কেশারপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেলাল ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন রানার সঞ্চালনায় অনুষ্ঠানে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কল্লোল গ্রুপের এমডি গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বাহার মিয়া ও শওকত হোসেন কানন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কবির, পৌর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া আল মামুন, বীর মুক্তিযোদ্ধা আবদুল ওহাব, উপজেলা আওয়ামী লীগের সদস্য সামছুদ্দিন রিয়াদ প্রমুখ। এ ছাড়াও সভায় আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন।




