
টাঙ্গাইলের কালিহাতীতে বাস-ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ নারী ও এক শিশুসহ দুজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১১ জন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে কালিহাতী পৌরসভাস্থ চাটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কালিহাতী থানার ওসি মীর মোহাম্মদ সাজেদুল রহমান জানান, কালিহাতী থেকে টাঙ্গাইলগামী একটি বালুবাহী ট্রাক টাঙ্গাইল-ময়মনসিংহ রোডের কালিহাতী উপজেলার চাটিপাড়া নামক স্থানে পৌঁছালে অপরদিক থেকে আসা যাত্রীবাহী বাস ও সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হয় অন্তত ১৩ জন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।




