
নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ মোরশেদ আলমকে বিজয়ী করার লক্ষ্যে নোয়াখালীর সেনবাগে পৌর যুবলীগের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে পৌর শহরের উপজেলা আওয়ামী লীগের কার্যলয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন পৌর যুবলীগের আহবায়ক জাহিদুল হক রিপন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু, উপজেলা যুবলীগ নেতা জাকারিয়া সুজন, পৌর যুবলীগ নেতা মহিন উদ্দিন, পৌর যুবলীগ নেতা আরিপুল ইসলাম। এ সময় ৯টি ওয়ার্ডের যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




