ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাঁওতাল হত্যা : এক বছরেও বিচার না পাওয়ার অভিযোগ

ফেরদৌস জুয়েল, গাইবান্ধা

প্রকাশ : ০৫ নভেম্বর ২০১৭, ১১:৫০ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রংপুর সুগার মিলের জমিতে বসতি স্থাপনকারী সাঁওতালদের উচ্ছেদ করা হয় এক বছর আগে। এ সময় সুগার মিল কর্তৃপক্ষ, পুলিশ ও প্রভাবশালীদের লোকজন সাঁওতাল বসতিতে অগ্নিসংযোগ ও হামলা চালিয়ে লুটপাট করে বলে অভিযোগ উঠে। তিন সাঁওতালকে হত্যা করা হয়। কিন্তু ঘটনার এক বছর হতে চললেও মামলার কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। তাদের পুনর্বাসনেও নেই কোনো উদ্যোগ। তাই ক্ষতিগ্রস্ত সাঁওতালদের মধ্যে ক্ষোভ বেড়েই চলছে। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা বলছেন তদন্তের বিষয়টি আন্তরিকতার সঙ্গেই দেখছেন তারা।

১৯৬২ সালে তৎকালীন পাকিস্তান সরকার চিনিকলের জন্য গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ এলাকার সাঁওতাল সম্প্রদায় ও স্থানীয় জনগণের কাছ থেকে এক হাজার ৮৪২ একর জমি আখ চাষের জন্য অধিগ্রহণ করে।

তখন থেকে এসব জমিতে উৎপাদিত আখ চিনিকলে সরবরাহ করা হচ্ছিল। কিন্তু সাঁওতালদের অভিযোগ, মিল কর্তৃপক্ষ ওইসব জমিতে দীর্ঘদিন আখ চাষ না করে বেআইনিভাবে স্থানীয় কিছু প্রভাবশালী লোকজনের কাছে লিজ দেয়। লিজ নেয়া ওইসব জমিতে তামাক, ধান, শাক-সবজিসহ বিভিন্ন ফসলের আবাদ করা হয়। এছাড়া এসব জমিতে অন্তত ১২টি পুকুর খনন করে মাছ চাষ করছে প্রভাবশালীরা।

এদিকে মিলের জমিতে আখ চাষ না হওয়ায় তিন বছর আগে বাপ-দাদার জমি ফেরত দেবার দাবিতে আন্দোলনে নামে সাঁওতাল সম্প্রদায়ের লোকজন।

মাদারপুর গ্রামের তেরেজা মুরমু আরটিভি অনলাইনকে বলেন, আন্দোলনের একপর্যায়ে গেলো বছরের ১ জুলাই প্রায় ১০০ একর জমি দখলে নিয়ে আমরা একচালা ঘর নির্মাণ করি। আমাদের এই কাজে সহযোগিতা করেন স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাকিল আহম্মেদ বুলবুল। তারা ভোটের আগে জমি উদ্ধারের কথা বলে আমাদের আন্দোলনে নামায়।

চেয়ারম্যান শাকিল আহম্মেদ বুলবুল সাঁওতালদের জমি উদ্ধার কমিটির সভাপতি হন। কমিটির নাম দেয়া হয় সাহেবগঞ্জ-বাগদাফার্ম ইক্ষু খামার জমি উদ্ধার সংহতি কমিটি।

সাঁওতালদের অভিযোগ, জমি উদ্ধার সংহতি কমিটির সভাপতি শাকিল আহম্মেদ বুলবুল চিনিকলের জমি দখলের জন্য সাঁওতালদের নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও, মানববন্ধন, মহাসড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্ব দেন। এই কাজে স্থানীয় সংসদ সদস্যও তাদের সহযোগিতা করেন। এজন্য সাঁওতালদের কাছ থেকে প্রচুর অর্থও নেয়া হয়।

কিন্তু ভোটের পর শাকিল আহম্মেদ ও সংসদ সদস্য আবুল কালাম চিনিকলের ব্যবস্থাপক আব্দুল আউয়ালের সঙ্গে সমঝোতা করে। পরে গেলো বছরের ৬ নভেম্বর বসতি স্থাপনকারী সাঁওতালদের উচ্ছেদ করে।

তাদের অভিযোগ, উচ্ছেদের সময় সাঁওতালদের সঙ্গে সংঘর্ষ হয় মিল কর্তৃপক্ষ, পুলিশ ও স্থানীয় প্রভাবশালী লোকজনের। এ সময় বসতি স্থাপনকারীদের ঘর-বাড়িতে হামলা ও লুটপাট করা হয়। লুট করে নিয়ে যাওয়া হয় সাঁওতালদের গরু, ছাগল, ধান-চাল, ঘরের জিনিসপত্র।

পুলিশ ও সুগার মিল কর্তৃপক্ষ মিলে জ্বালিয়ে দেয় সাঁওতালদের শতশত ঘরবাড়ি। এ সময় পুলিশের গুলিতে নিহত হন তিন সাঁওতাল। পুলিশসহ আহত হন অনেকে। ফের ৭ নভেম্বর মাদারপুর ও জয়পুর গ্রামের সাঁওতালদের পুরাতন বাড়িঘরে হামলার ঘটনা ঘটে। পরে পুড়ে ফেলা ঘরের ধ্বংসস্তুপ চিনিকলের ব্যবস্থাপক আব্দুল আউয়ালের নেতৃত্বে ট্রাক্টর দিয়ে মাটির সঙ্গে মিশেয়ে দেয়া হয়। ফলে নিশ্চিহ্ন হয়ে যায় অগ্নিসংযোগের আলমত।

এ ঘটনায় গেলো বছরের ১৬ নভেম্বর গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাকিল আহমেদ বুলবুলসহ ৩৩ জনের নাম উল্লেখ করে গোবিন্দগঞ্জ থানায় মামলা করেন স্বপন মুরমু নামে এক সাঁওতাল। কিন্তু ঘটনার এক বছর হতে চললেও সে মামলার তদন্তে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি নেই। বর্তমানে উচ্ছেদ হওয়া সাঁওতালরা ঝুপড়ি ঘর তৈরি করে জয়পুর ও মাদারপুর গ্রামে বসবাস করছে।

এদিকে সাঁওতালদের ভূমি উদ্ধারে আন্দোলন-সংগ্রাম অব্যাহত থাকলেও তাদের পুনর্বাসনে কোনো উদ্যোগ নেই। এতে ক্ষোভ আর হতাশা নিয়ে দিন কাটছে তাদের।

সাহেবগঞ্জ ইক্ষু খামার ভূমি উদ্ধার কমিটির সহ-সভাপতি ফিলিমন বাস্কে আরটিভি অনলাইনকে বলেন, গেলো বছরের ৬ নভেম্বর ইউএনও আব্দুল হান্নান ও গোবিন্দগঞ্জ থানার ওসি সুব্রত সরকার সম্পূর্ণ বেআইনিভাবে কোনো ধরনের নোটিশ ছাড়াই সাঁওতালদের উচ্ছেদে নামেন। এক্ষেত্রে তারা কোনো ধরনের নীতিমালা মানেননি।

রংপুর চিনিকল ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আওয়াল, সংসদ সদস্য আবুল কালাম আজাদ এবং সাপমারা ইউনিয়নের চেয়ারম্যান শাকিল আহমেদ বুলবুলের নেতৃত্বে সাঁওতালদের উচ্ছেদে তাদের নামানো হয়।

ফিলিমন বাস্কে সাঁওতাল উচ্ছেদের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেন।

সাঁওতাল উচ্ছেদের ঘটনায় উচ্চ আদালতের নির্দেশে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়। আদালতে তলব করা হয় জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইউএনও ও সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালককে। পরবর্তীতে আদালতের নির্দেশে মামলাটি তদন্তের জন্য পাঠানো হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই)। এই মামলায় পিবিআই এ পর্যন্ত তিনজনকে আলামতসহ গ্রেপ্তার করেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা আনোয়ার হোসেন মিয়া দাবি করেন, জনবল ও লজিস্টিক সাপোর্টের অভাব থাকলেও মামলার তদন্তে আন্তরিকতার কোনো অভাব নেই।

জেবি/জেএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেহেরপুরে ট্রলির ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের
মেহেরপুর সদর উপজেলায় মাটি বহনকারী ট্রলির ধাক্কায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার সকাল ১০টার দিকে উপজেলার রাজাপুর গ্রামে চঞ্চল মিয়ার ইটভাটার কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম ওয়াহেদ আলী। সে ওই গ্রামের মিজানুর রহমানের ছেলে।   মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে আরটিভি অনলাইনকে জানান, সকালে হরিরামপুর গ্রামের নানাবাড়ি থেকে মাছ নিয়ে একটি সাইকেল করে বাড়ি আসছিল ওয়াহেদ। পথে রাজাপুর গ্রামের চঞ্চল মিয়ার ইটভাটার কাছে এলে মাটি বহনকারী ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ট্রলি ফেলে পালিয়ে যায় চালক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে এবং ঘাতক ট্রলিটি জব্দ করে। ট্রাক্টর চালককে আটকের চেষ্টা চলছে বলেও জানান  ওসি। জেবি/এসএস
মেহেরপুরে ট্রলির ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের
পরকীয়া প্রেমিকের হাতে প্রবাসীর স্ত্রী খুন
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পরকীয়া প্রেমিকের হাতে খুন হয়েছেন সৌদি প্রবাসীর স্ত্রী তানিয়া। শনিবার দিনগত রাত দুইটার দিকে উপজেলার চৌধুরীবাড়ী কলাবাগ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনার দায়ে অভিযুক্ত প্রেমিক ইকবালকে পুলিশ আটক করেছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে নিহত তানিয়ার ব্যবহৃত মোবাইল ফোন। নিহতের পরিবার আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। স্থানীয়রা জানান, ২০০৫ সালে পুরানবন্দর এলাকার তাজুল ইসলামের মেয়ে তানিয়া আক্তারের বিয়ে হয় কলাবাগ এলাকার বাসিন্দা সৌদি প্রবাসী নূর হোসেনের। তাদের দুইটি মেয়ে সন্তানও রয়েছে। দেড় বছর আগে নূর হোসেনের বাড়ির নির্মাণ কাজের সময় তানিয়ার সঙ্গে টাইলস মিস্ত্রী ইকবাল মিয়ার পরকীয়া প্রেমের সম্পর্ক হয়। ইকবাল মিয়ার স্ত্রী জর্ডান প্রবাসী। দুই ছেলে-মেয়ে নিয়ে তিনি একই এলাকায় ভাড়া বাসায় থাকেন। পরকীয়া প্রেমের সম্পর্কের সূত্র ধরে ইকবাল মিয়া তানিয়াকে জিম্মি করে বিভিন্ন সময়ে নগদ টাকা আদায় করে। বাড়ির অন্যান্য সদস্যরাও বিষয়টি জানতো। শনিবার রাতে ইকবাল মোবাইল ফোনে তানিয়ার কাছে টাকা চায়। তানিয়া টাকা নেই বলে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে ইকবাল রাত দুইটার দিকে তানিয়ার বাসায় ঢুকে তাকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে।   এসময় তানিয়ার গোঙানির শব্দে তার মেয়ে নুসরাত জেগে উঠে ইকবালকে পালিয়ে যেতে দেখে। পরে খবর পেয়ে পুলিশ এসে তানিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এদিকে রাতেই পুলিশ ঘাতক ইকবাল মিয়াকে তানিয়ার ব্যবহৃত মোবাইল ফোনসহ আটক করে। বন্দর থানার ওসি মো. আবুল কালাম আরটিভি অনলাইনকে জানান, আটককৃত ইকবালের কাছ থেকে তানিয়ার মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে ইকবালের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। জেবি/এসএস
পরকীয়া প্রেমিকের হাতে প্রবাসীর স্ত্রী খুন
নিখোঁজের ৪ দিন পর মরদেহ উদ্ধার
পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হওয়ার চারদিন পর মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকা থেকে এক পরিবহন সুপারভাইজারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে দশটার দিকে পাঁচ নম্বর ঘাট পন্টুনের পাশের একটি চর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম মকবুল হোসেন (৩৭)। তিনি চাঁদপুর সদর উপজেলার লালপুর এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে এবং সোহাগ পরিবহনের সুপারভাইজার। গেলো বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে পাটুরিয়া ফেরিঘাটের চার নম্বর ঘাট পন্টুন এলাকায় একটি ট্রাকের ধাক্কায় সোহাগ পরিবহন থেকে পদ্মানদীতে পড়ে যান মকবুল। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গেলো বুধবার দুপুরে পদ্মানদীতে পড়ে যান মকবুল। পরে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনার পর শিবালয় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। চারদিন নিখোঁজ থাকার পর রোববার সকালে পাটুরিয়া ফেরিঘাটের পাঁচ নম্বর ঘাট পন্টুন এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্যে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জেবি/এসএস
নিখোঁজের ৪ দিন পর মরদেহ উদ্ধার
যৌতুক না পেয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
রংপুরের পীরগাছায় যৌতুক না দেয়ায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শনিবার দিনগত রাতে এই ঘটনা ঘটে। নিহতের নাম সাগরী খাতুন। তিনি ঠাকুরগাঁও জেলার বীরগঞ্জের হরিদেবপুর গ্রামের আমিনুল ইসলামের মেয়ে। নিহতের স্বজনদের বরাত দিয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাহাঙ্গীর আলম আরটিভি অনলাইনকে জানান, ঠাকুরগাঁও জেলার বীরগঞ্জের হরিদেবপুর গ্রামের আমিনুল ইসলামের মেয়ে সাগরী খাতুনের সঙ্গে পীরগাছা উপজেলার কান্দি কাবিলপাড়া গ্রামের ওয়াহেদ আলীর ছেলে রফিকুল ইসলামের তিন বছর আগে বিয়ে হয়। বিয়ের পর মেয়ের সুখের কথা চিন্তা করে দেড় লাখ টাকা যৌতুক দেন আমিনুল ইসলাম। তিনি আরো জানান, সম্প্রতি ব্যবসা করার বাহানা করে স্ত্রী সাগরী ও শ্বশুরকে আরো এক লাখ টাকা যৌতুক দেয়ার জন্য চাপ দেয় রফিকুল। টাকা দিতে অস্বীকার করলে শনিবার রাতের কোনো এক সময় স্বামী রফিকুল ও তার পরিবারের লোকজন সাগরীকে হত্যা করে আত্মহত্যা বলে প্রচারণা চালায়।  রোববার সকালে নিহতের বাবা এ ঘটনায় পীরগাছা থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। জেবি/এসএস
যৌতুক না পেয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
সাভারে সুতার কারখানায় আগুন
সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়নের জয়নাড়ি বেপারীপাড়া এলাকায় আটি সুইং থ্রেড নামে একটি সুতার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে।  রোববার দুপুরে এ ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে কারখানার পাঁচ শ্রমিক আহত হন। তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসাসেবা দেয়া হয়। জানা যায়, দুপুর একটার দিকে ওই কারখানার গোডাউনে আগুন লাগে। পরে মুহূর্তের মধ্যে আগুন কারখানার অন্যত্রে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ জানান, কীভাবে কারখানায় আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এসএস 
সাভারে সুতার কারখানায় আগুন
আরও পড়ুন
জমি ফেরতসহ ৭ দফা দাবিতে গোবিন্দগঞ্জের সাঁওতালপল্লীতে বিক্ষোভ