
সন্দ্বীপে অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খোরশেদ আলম চৌধুরী।
শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে সন্দ্বীপের বিভিন্ন এলাকায় অসহায়, দুস্থদের মাঝে এ কম্বলগুলো বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত বরাদ্দ হতে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে মানবিক সহায়তার আওতায় এগুলা দেওয়া হয়।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইসমাইল, সমাজসেবা অফিসার তাজিমুল হালিমসহ অনেকেই উপস্থিত ছিলেন।
সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা খোরশেদ আলম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী উপহার হিসাবে এ কম্বলগুলো বিতরণ করা হয়েছে। তীব্র শীতে যাতে কোনো অসহায় লোক কষ্ট না করে সেজন্য এ মহতী উদ্যোগ।




