
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করেছেন আর তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে কাজ করছেন। বললেন নোয়াখালীর-২ আসনের সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম।
যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নোয়াখালীর সেনবাগে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মোরশেদ আলম বলেন, দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামি নির্বাচনে আওয়ামী লীগকে আবারো জয়ী করতে হবে। জনগণের ভোটে ২০১৯ সালের নির্বাচনে আওয়ামী লীগ ফের ক্ষমতায় আসবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। তার হাতকে শক্তিশালী করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাজ করতে হবে। দেশের উন্নয়নে, জাতির উন্নয়নে কাজ করতে হবে।
৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রোববার সকাল থেকে মোটর শোভাযাত্রাসহ নানা অয়োজন ছিল সেনবাগ উপজেলা যুবলীগের। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন আলহাজ মোরশেদ আলম এমপি।
সেনবাগ উপজেলা যুবলীগের আহবায়ক জাকারিয়া আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুবলীগের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মিজানুল ইসলাম মিজু।
জেএইচ




