
ঘন কুয়াশার মধ্যে চলার সময় বঙ্গবন্ধু সেতুতে সাতটি বাস দুর্ঘটনায় পড়েছে; এতে আহত হয়েছেন আট যাত্রী।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মো. আছাবুর রহমান জানান, সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সে সময় থেকে যান চলাচল বন্ধ রয়েছে। আহতদের টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
ওসি আছাবুর আরো বলেন, প্রথমে সেতুর ৪০ নম্বর পিলারের কাছে একটি বাস আরেকটি বাসকে ধাক্কা দেয়। এরপর তার পেছনে আরও সাতটি বাস একে একে সবাইকে ধাক্কা দিলে আটজন আহত হয়। দুর্ঘটনার পর প্রথমে ঢাকামুখী লেইনে, পরে উভয় লেইনে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ দুর্ঘটনায় পড়া বাস সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।
পি




