
বরিশালের রুপাতলীতে ঢাকাগামী একটি বাস থেকে ৬৩ কার্টুন জাটকা ইলিশ উদ্ধার করেছে র্যাব।
মঙ্গলবার ভোরে পটুয়াখালীর গলাচিপা থেকে ঢাকা জাটকা ইলিশ নিয়ে যাওয়ার পথে বরিশাল র্যাব-৮ এর একটি টহল দল রুপাতলী বাস টারমিনাল থেকে বাসটি উদ্ধার করে।
থামানোর জন্য সংকেত দিলে চালক বাসটি হাউজিংয়ের নিকট রেখে পালিয়ে যায়। বাসটির মধ্যে ৬৩টি কার্টুন পাওয়া যায়। সেগুলো জাটকা ইলিশে ভর্তি ছিল। পরে বাসটি র্যাব-৮ এর সদর দপ্তরে নিয়ে মৎস্য বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে ইলিশগুলো মাদরাসা ও এতিম খানায় বিতরণ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এএসপি আওয়াল হোসেন খান বলেন, বাসটি আটক করা হয়েছে।
কে




