
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে আখাউড়া রেলস্টেশনের টিকেট কাউন্টারের সামনে থেকে ওই বৃদ্ধের (৬০) মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া রেলওয়ে পুলিশের সাব ইন্সপেক্টর মো. নফিল।
আখাউড়া রেলওয়ে পুলিশের সাব ইন্সপেক্টর মো. নফিল বলেন, সকালে রেলস্টেশনের টিকেট কাউন্টারের সামনে এক বৃদ্ধ ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। প্রাথমিকভাবে মৃত ব্যক্তিকে ভিক্ষুক বলে ধারণা করছেন স্থানীয়রা।




