
রংপুরের কাউনিয়া উপজেলায় সাপের কামড়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। রোববার রাতে উপজেলার চর বিশ্বনাথ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলী (৬৫) ও তার স্ত্রী মনেরা বেগম (৬০)।
পুলিশ জানায়, রোববার রাতে স্বামী-স্ত্রী ঘরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বিষাক্ত একটি সাপ ঘরে ঢুকে প্রথমে স্বামী মোহাম্মদ আলীকে কামড় দেয়। এ সময় স্ত্রী মনেরা বেগম আতঙ্কে চিৎকার করে। পরে সাপটি মনেরা বেগমকেও কামড় দেয়।
এদিকে মনেরা বেগমের চিৎকারে আশপাশের মানুষ ছুটে এসে স্বামী-স্ত্রী দু’জনকেই মৃত অবস্থায় পান।
কাউনিয়া থানার ওসি মামুনুর রশিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসএস




