শ্রীপুর উপজেলায় ডোবা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার 

মাগুরা প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৭ এপ্রিল ২০২৪ , ১০:০৫ পিএম


শ্রীপুর উপজেলায় ডোবা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার 
ছবি : সংগৃহীত

মাগুরায় শ্রীপুর উপজেলার একটি ডোবা থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (৭ এপ্রিল) উপজেলার সদর ইউনিয়নের সাহেবপাড়া এলাকা থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সাহেবপাড়া গ্রামের এরশাদ তার বাড়ির পাশে পাট পঁচানো ডোবায় এক নবজাতকের মরদেহ দেখতে পান। পরে শ্রীপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ নবজাতকের মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, কে বা কারা নবজাতক শিশুটিকে ঘটনাস্থলে ফেলে রেখে যায়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ওসি শেখ তাসমীম আলম।

তিনি বলেন, এ বিষয়ে শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নবজাতকের মরদেহ মর্গে পাঠানো হয়েছে৷ ঘটনাটির সঠিক তথ্য উদঘাটনে চেষ্টা চলছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission