ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

একের পর এক ছিনতাই-ডাকাতি, আতঙ্কিত মানিকগঞ্জবাসী

জাহাঙ্গীর আলম বিশ্বাস

প্রকাশ : ২৩ নভেম্বর ২০১৭, ০২:০৩ পিএম

একের পর এক ছিনতাই ও ডাকাতির ঘটনায় আতঙ্কিত মানিকগঞ্জবাসী।

চলতি মাসের ১৫ তারিখ সন্ধ্যায় শহরের প্রাণকেন্দ্রে স্বর্ণকারপট্টি এলাকার নাগ জুয়েলার্সে ফিল্মি স্টাইলে স্বর্ণ লুট করে ডাকাতরা। সেই চিত্র ধরা পড়ে দোকানে থাকা সিসি ক্যামেরায়।

ডাকাতির পরপর সাটুরিয়া বাসস্ট্যান্ডে ব্যারিকেড দিয়ে একটি মাইক্রোবাসসহ ১ জনকে গ্রেপ্তার এবং ৬ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল, ১১টি ককটেল, ১২ আনা সোনা, ৩১টি স্বর্ণের বক্স এবং ২টি চাপাতি উদ্ধার করা হয়েছে। এ অভিযানে দুই এসআইসহ চার পুলিশ সদস্য আহত হয়।

পরে এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে আরো দুই ডাকাত এবং ৭-৮ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশ সুপার মাহফুজুর রহমান।

এর আগে ২২ অক্টোবর দুপুর আড়াইটার দিকে মানিকগঞ্জ শহরের পশ্চিম দাশড়া এলাকায় ছিনতাইকারীদের গুলিতে মো. নাজিমুদ্দিন (৬০) নামের এক ব্যক্তি নিহত হন। নিহতের বাড়ি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের দিঘুলিয়া গ্রামে।

ইসলামি ব্যাংক মানিকগঞ্জ শাখা থেকে ১ লাখ ২৫ হাজার টাকা তুলে নাজিমুদ্দিন ও তার স্ত্রী মনোয়ারা বেগম হেলোবাইকে করে বাড়ি ফিরছিলেন। পশ্চিম দাশড়ার গোরস্থান মোড়ে আসলে তিনজন ছিনতাইকারী হেলোবাইকের গতিরোধ করে পিস্তলের মুখে টাকার দাবি করে। দিতে না চাইলে ছিনতাইকারীরা নাজিমুদ্দিনকে গুলি করে পালিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক নাজিমুদ্দিনকে মৃত বলে জানান।

এর আগে ৩ অক্টোবর সাটুরিয়া উপজেলায় ভুয়া ডিবি পুলিশের পরিচয় দিয়ে চালকসহ একটি হেলোবাইক নিয়ে যায় ছিনতাইকারীরা।

হেলোবাইকের মালিক মুনির হোসেন বলেন, চালককে উদ্ধার করা হলেও হেলোবাইকটি আর উদ্ধার করা সম্ভব হয়নি।

২ অক্টোবর সিংগাইর উপজেলার চারিগ্রাম বাজারের মনির জুয়েলার্সের ব্যবস্থাপক কমল সরকার মোটরসাইকেল করে স্বর্ণালংকার ও টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় চারিগ্রাম পুরানো বাসষ্ট্যান্ড এলাকায় পৌঁছলে সাত থেকে আটজন ব্যক্তি ডিবি পুলিশ পরিচয় দিয়ে কমলের মোটর সাইকেলের কাগজপত্র দেখতে চান। এক পর্যায়ে কোমলকে মারধর করে তার কাছে থাকা স্বর্ণ ও টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যান তারা। এসময় এক ছিনতাইকারীকে আটক করে স্থানীয়রা।

পরে তার দেয়া তথ্য অনুযায়ী ঢাকার নবাবগঞ্জ উপজেলার বালুখন্ড এলাকা থেকে আটক করা হয় আরো তিন ছিনতাইকারীকে। উদ্ধার করা হয় ১৬৮ ভরি স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা।

অপরদিকে প্রায় প্রতিদিনই ঘটছে এ জেলায় মোটরসাইকেল ছিনতাই ও চুরির ঘটনা। অফিস-আদালত, বাড়ি-ঘরসহ বিভিন্ন স্থানে সুযোগ পেলেই চুরি হয় মোটরসাইকেল।

২৩ নভেম্বর বান্দুটিয়া এলাকায় আতিকুর রহমানের মোটরসাইকেল চুরি হয়। ২২ নভেম্বর ঘিওর উপজেলার বাঠইমুড়ী কেনাল এলাকা থেকে জুলহাস নামের এক ব্যক্তির অটোবাইক চুরি হয়। ১২ নভেম্বর দুপুরে সাংবাদিক শাহীন তারেকের মোটর সাইকেল চুরি হয় মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল আদালত প্রাঙ্গণ থেকে। দুই দিন পর মানিকগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী বেল্লাল হোসেনের মোটরসাইকেল খোয়া যায়। ৯ তারিখে বান্দুটিয়া এলাকার প্রকৌশলী আব্দুল মান্নানের বাসা থেকে তার মোটর সাইকেল নিয়ে যায় ৯ তারিখে।

জেলায় ছিনতাই ও ডাকাতি বাড়ার প্রসঙ্গে মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছরোয়ার ছানু বলেন, হঠাৎ করেই আইনশৃঙ্খলার অবনতি আমাদের ভাবিয়ে তুলছে। এখনই পুলিশের ভূমিকা জোরদার করা প্রয়োজন।

এদিকে এত ছিনতাইয়ের ঘটনার পরও পুলিশ বলছে জেলার আইনশৃঙ্খলার অবস্থা এখনো তাদের নিয়ন্ত্রণে রয়েছে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান।

এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেহেরপুরে ট্রলির ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের
মেহেরপুর সদর উপজেলায় মাটি বহনকারী ট্রলির ধাক্কায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার সকাল ১০টার দিকে উপজেলার রাজাপুর গ্রামে চঞ্চল মিয়ার ইটভাটার কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম ওয়াহেদ আলী। সে ওই গ্রামের মিজানুর রহমানের ছেলে।   মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে আরটিভি অনলাইনকে জানান, সকালে হরিরামপুর গ্রামের নানাবাড়ি থেকে মাছ নিয়ে একটি সাইকেল করে বাড়ি আসছিল ওয়াহেদ। পথে রাজাপুর গ্রামের চঞ্চল মিয়ার ইটভাটার কাছে এলে মাটি বহনকারী ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ট্রলি ফেলে পালিয়ে যায় চালক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে এবং ঘাতক ট্রলিটি জব্দ করে। ট্রাক্টর চালককে আটকের চেষ্টা চলছে বলেও জানান  ওসি। জেবি/এসএস
মেহেরপুরে ট্রলির ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের
পরকীয়া প্রেমিকের হাতে প্রবাসীর স্ত্রী খুন
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পরকীয়া প্রেমিকের হাতে খুন হয়েছেন সৌদি প্রবাসীর স্ত্রী তানিয়া। শনিবার দিনগত রাত দুইটার দিকে উপজেলার চৌধুরীবাড়ী কলাবাগ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনার দায়ে অভিযুক্ত প্রেমিক ইকবালকে পুলিশ আটক করেছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে নিহত তানিয়ার ব্যবহৃত মোবাইল ফোন। নিহতের পরিবার আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। স্থানীয়রা জানান, ২০০৫ সালে পুরানবন্দর এলাকার তাজুল ইসলামের মেয়ে তানিয়া আক্তারের বিয়ে হয় কলাবাগ এলাকার বাসিন্দা সৌদি প্রবাসী নূর হোসেনের। তাদের দুইটি মেয়ে সন্তানও রয়েছে। দেড় বছর আগে নূর হোসেনের বাড়ির নির্মাণ কাজের সময় তানিয়ার সঙ্গে টাইলস মিস্ত্রী ইকবাল মিয়ার পরকীয়া প্রেমের সম্পর্ক হয়। ইকবাল মিয়ার স্ত্রী জর্ডান প্রবাসী। দুই ছেলে-মেয়ে নিয়ে তিনি একই এলাকায় ভাড়া বাসায় থাকেন। পরকীয়া প্রেমের সম্পর্কের সূত্র ধরে ইকবাল মিয়া তানিয়াকে জিম্মি করে বিভিন্ন সময়ে নগদ টাকা আদায় করে। বাড়ির অন্যান্য সদস্যরাও বিষয়টি জানতো। শনিবার রাতে ইকবাল মোবাইল ফোনে তানিয়ার কাছে টাকা চায়। তানিয়া টাকা নেই বলে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে ইকবাল রাত দুইটার দিকে তানিয়ার বাসায় ঢুকে তাকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে।   এসময় তানিয়ার গোঙানির শব্দে তার মেয়ে নুসরাত জেগে উঠে ইকবালকে পালিয়ে যেতে দেখে। পরে খবর পেয়ে পুলিশ এসে তানিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এদিকে রাতেই পুলিশ ঘাতক ইকবাল মিয়াকে তানিয়ার ব্যবহৃত মোবাইল ফোনসহ আটক করে। বন্দর থানার ওসি মো. আবুল কালাম আরটিভি অনলাইনকে জানান, আটককৃত ইকবালের কাছ থেকে তানিয়ার মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে ইকবালের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। জেবি/এসএস
পরকীয়া প্রেমিকের হাতে প্রবাসীর স্ত্রী খুন
নিখোঁজের ৪ দিন পর মরদেহ উদ্ধার
পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হওয়ার চারদিন পর মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকা থেকে এক পরিবহন সুপারভাইজারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে দশটার দিকে পাঁচ নম্বর ঘাট পন্টুনের পাশের একটি চর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম মকবুল হোসেন (৩৭)। তিনি চাঁদপুর সদর উপজেলার লালপুর এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে এবং সোহাগ পরিবহনের সুপারভাইজার। গেলো বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে পাটুরিয়া ফেরিঘাটের চার নম্বর ঘাট পন্টুন এলাকায় একটি ট্রাকের ধাক্কায় সোহাগ পরিবহন থেকে পদ্মানদীতে পড়ে যান মকবুল। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গেলো বুধবার দুপুরে পদ্মানদীতে পড়ে যান মকবুল। পরে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনার পর শিবালয় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। চারদিন নিখোঁজ থাকার পর রোববার সকালে পাটুরিয়া ফেরিঘাটের পাঁচ নম্বর ঘাট পন্টুন এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্যে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জেবি/এসএস
নিখোঁজের ৪ দিন পর মরদেহ উদ্ধার
যৌতুক না পেয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
রংপুরের পীরগাছায় যৌতুক না দেয়ায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শনিবার দিনগত রাতে এই ঘটনা ঘটে। নিহতের নাম সাগরী খাতুন। তিনি ঠাকুরগাঁও জেলার বীরগঞ্জের হরিদেবপুর গ্রামের আমিনুল ইসলামের মেয়ে। নিহতের স্বজনদের বরাত দিয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাহাঙ্গীর আলম আরটিভি অনলাইনকে জানান, ঠাকুরগাঁও জেলার বীরগঞ্জের হরিদেবপুর গ্রামের আমিনুল ইসলামের মেয়ে সাগরী খাতুনের সঙ্গে পীরগাছা উপজেলার কান্দি কাবিলপাড়া গ্রামের ওয়াহেদ আলীর ছেলে রফিকুল ইসলামের তিন বছর আগে বিয়ে হয়। বিয়ের পর মেয়ের সুখের কথা চিন্তা করে দেড় লাখ টাকা যৌতুক দেন আমিনুল ইসলাম। তিনি আরো জানান, সম্প্রতি ব্যবসা করার বাহানা করে স্ত্রী সাগরী ও শ্বশুরকে আরো এক লাখ টাকা যৌতুক দেয়ার জন্য চাপ দেয় রফিকুল। টাকা দিতে অস্বীকার করলে শনিবার রাতের কোনো এক সময় স্বামী রফিকুল ও তার পরিবারের লোকজন সাগরীকে হত্যা করে আত্মহত্যা বলে প্রচারণা চালায়।  রোববার সকালে নিহতের বাবা এ ঘটনায় পীরগাছা থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। জেবি/এসএস
যৌতুক না পেয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
সাভারে সুতার কারখানায় আগুন
সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়নের জয়নাড়ি বেপারীপাড়া এলাকায় আটি সুইং থ্রেড নামে একটি সুতার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে।  রোববার দুপুরে এ ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে কারখানার পাঁচ শ্রমিক আহত হন। তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসাসেবা দেয়া হয়। জানা যায়, দুপুর একটার দিকে ওই কারখানার গোডাউনে আগুন লাগে। পরে মুহূর্তের মধ্যে আগুন কারখানার অন্যত্রে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ জানান, কীভাবে কারখানায় আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এসএস 
সাভারে সুতার কারখানায় আগুন
আরও পড়ুন
রাজধানীতে ৫৬ ছিনতাইকারী আটক
মায়ের কোল থেকে পড়ে শিশুমৃত্যু, মূল অভিযুক্ত গ্রেপ্তার
ছিনতাইকালে মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু
নরসিংদীতে ডাকাতির সময় গ্রামবাসীর পিটুনিতে নিহত ১