
তীব্র তাপদাহ থেকে মুক্তি পেতে বৃষ্টি প্রার্থনায় সন্দ্বীপে ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। এ সময় ধর্মপ্রাণ মুসল্লিরা বৃষ্টি প্রার্থনায় অঝোরে কান্না করেন।
শনিবার (২৭ এপ্রিল) স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে বাদ আছর মুছাপুর ইউনিয়নের জেবেননুর সুলতান উচ্চ বিদ্যালয় মাঠে এ নামাজের আয়োজন করা হয়।
নামাজে ইমামতি ও দোয়া পরিচালনা করেন সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওলানা খবিরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ ফোরকান উদ্দিন আহমেদ, মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল খায়ের নাদিম, মুছাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মমতাজুল করিম, অধ্যক্ষ বেলায়েত হোসেন তালুকদার প্রমুখ।




