ট্রেনের অগ্রিম টিকিট পাওয়া যেতে পারে যেদিন থেকে

আরটিভি নিউজ

শুক্রবার, ২৪ মে ২০২৪ , ০৩:৩১ পিএম


ট্রেনের অগ্রিম টিকিট পাওয়া যেতে পারে যেদিন থেকে
ফাইল ছবি

প্রতিবারের মতো এবার ঈদুল আজহাতেও ট্রেনের অগ্রিম আসন বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে। এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে সংস্থাটি। আগামী ১৭ জুন ঈদুল আজহা ধরে ২ জুন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করার প্রস্তাব জানানো হয়েছে। গত ঈদে ৭ দিন ট্রেনযাত্রা ধরা হলেও এবার তা ৫ দিন হতে পারে।

বৃহস্পতিবার (২৩ মে) রেলভবনে মন্ত্রী মো. জিল্লুল হাকিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ প্রস্তাব জানানো হয়। এতে ঈদযাত্রার ব্যবস্থাপনা সুষ্ঠু করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, ঈদকে কেন্দ্র প্রতিবারের মতো এবারও ঘরমুখী যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ২ জুন থেকে ঈদযাত্রায় ১০ দিন আগের আন্তঃনগর ট্রেনের অগ্রিম আসন বিক্রি শুরু করার প্রস্তাব দেওয়া হয়েছে। আগামী ২ জুন থেকে ট্রেনের অগ্রিম আসন বিক্রি শুরু হতে পারে। সোমবার (২৭ মে) ঈদে ট্রেন ভ্রমণের সার্বিক প্রস্তুতি ও ট্রেনের অগ্রিম আসন বিক্রি নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাতে পারেন রেলমন্ত্রী।
 
ঈদুল ফিতরের ন্যায় এবারও ট্রেনের সব আসন অনলাইনে অগ্রিম বিক্রি হবে। সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসন ও দুপুর ২টা থেকে বিক্রি হতে পারে পূর্বাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের আসন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission