
পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) শোভাযাত্রাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ও দেওড়া গ্রামের আশপাশের এলাকায় বিরাজ করছে উত্তেজনা।
এ ঘটনায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (০১ ডিসেম্বর) মধ্য রাত ২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত এ আদেশ জারি থাকবে।
সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূইয়া জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শোভাযাত্রাকে কেন্দ্র করে শুক্রবার বিকেল থেকে শাহবাজপুর ও দেওড়া গ্রামের দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় শুক্রবার দিবাগত রাত ২টার দিকে শাহবাজপুর ও দেওড়া গ্রাম এবং এর আশপাশ এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও শোভাযাত্রাসহ গণজমায়েত নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
শনিবার রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।
আরকে /এসএস




