
পড়ার ঘরের জানালার সঙ্গে টাই লাগিয়ে আত্মহত্যা করেছে ১০ বছরের এক শিশু।
গতকাল মঙ্গলবার রাত ১০টায় গুরুতর অসুস্থ অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।
নিহতের নাম সানিয়া আকতার। সে কক্সবাজার জেলার টেকনাফের হ্নিলা মৌলভীবাজারের মিয়া বাড়ির আবদুস শুক্কুরের মেয়ে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আমির হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কী কারণে সানিয়া আত্মহত্যার পথ বেছে নিয়েছে তা জানা যায়নি। হয়তো পরিবারের ওপর অভিমান করে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।
সানিয়ার ভাই ফয়সাল জানিয়েছে, নিজবাড়ির পড়ার ঘরে জানালার সঙ্গে টাই লাগিয়ে গলায় ফাঁস দিয়েছে সানিয়া।
এদিকে সানিয়ার মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
জেবি/আরকে




