ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

কালীগঞ্জে রেকর্ড উন্নয়ন

শিপলু জামান, ঝিনাইদহ

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০১৭, ০৫:৪৯ পিএম

ঝিনাইদহ-৪ আসন এলাকায় গত তিন বছরে ব্যাপক উন্নয়ন হয়েছে। যা স্বাধীনতা পরবর্তী কালের সকল রেকর্ড ভঙ্গ করেছে বলে দাবি করেছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।

বুধবার বিকেলে তিনি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় জানান, ঝিনাইদহ সদর উপজেলার চারটি এবং কালীগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও ১১টি ইউনিয়ন মিলে ঝিনাইদহ-চার আসনের প্রতিটি গ্রামে, জনপদে ব্যাপক উন্নয়ন করা হয়েছে।

১০ম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হওয়ার পর গত তিন বছরে এলাকার প্রভূত উন্নয়ন হয়েছে। এমন কোনো জনপদ নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। তার মধ্যে রয়েছে মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজ ও নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় সরকারিকরণ।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১ কোটি ৪০ লাখ টাকা অনুদান প্রদান ও ডাকবাংলা মসজিদে ইসলামিক পাঠাগার নির্মাণ, ২১টি প্রাথমিক বিদ্যালয় সংস্কার, ৭৫ লাখ টাকা ব্যয়ে নতুন স্কুলভবন নির্মাণ, ১৫টি মাধ্যমিক বিদ্যালয়কে মাল্টি মিডিয়ায় রূপান্তর। কেন্দ্রীয় মডেল মসজিদে ১৩ কোটি ২৬ লাখ টাকা বরাদ্দ এবং ৭৭টি ধর্মীয় প্রতিষ্ঠানে ১০ লাখ ৩০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

তিনি আরো জানান, ৫শ’ জন শিক্ষিত বেকার যুবককে বিনামূল্যে স্থানীয় চিনিকল, পুলিশ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি দেয়া হয়েছে। আশ্রয়ণ প্রকল্পে ১শ’১৩ জনকে ১ একর ১৩ শতক জমি দেয়া হয়েছে।
মুক্তিযোদ্ধাদের জন্য একটি কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে। দুঃস্থ মুক্তিযোদ্ধাদের জন্য ৬টি বাসস্থান ও ২০টি পরিবারের জন্য হাইলাইজ বিল্ডিং নির্মাণ করা হয়েছে।

তিনি আরো জানান, ২২ জন দুঃস্থ মুক্তিযোদ্ধাদের ৭৫ হাজার টাকা এবং ৪০ জন মুক্তিযোদ্ধাকে ১ লাখ ২০ হাজার টাকা সহায়তা দেয়া হয়েছে। ২শ’৮৪ জন মুক্তিযোদ্ধাকে ভাতা দেয়া হচ্ছে। ১শ’৫৪ কোটি ব্যয়ে ১শ’৮০ কি.মি নতুন রাস্তা নির্মাণ করা হয়েছে। এক কোটি টাকা ব্যয়ে বিভিন্ন রাস্তা সংস্কার করা হয়েছে।

এই সংসদ সদস্য আরো জানান, ১৮ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন প্রতিষ্ঠান নির্মাণ কাজ, বৃহত্তর খুলনা প্রকল্পের আওতায় সাড়ে ৮ লাখ টাকা ব্যয়ে ব্রিজ নির্মাণ কাজ এবং মিনি স্টেডিয়াম নির্মাণ কাজ প্রক্রিয়াধীন রয়েছে। সাড়ে ১৪ লাখ টাকা ব্যয়ে ৭৬টি বায়োগ্যাস প্লান্ট নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। ১৮ কোটি টাকা ব্যয়ে বারফা, আলাইপুর ও টিকারী এবং ২০ কোটি টাকা ব্যয়ে ইছাখানা, ভোলপাড়া, রামচন্দ্রপুর ও তালিয়ানে ব্রিজ নির্মাণ চলছে।

পাঁচ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে উপজেলা পরিষদ, দেড় লাখ টাকা ব্যয়ে কোলা ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ হয়েছে। ১শ’১৮টি প্রতিষ্ঠানে টিআর, ২৫টি খেলার মাঠে গোলবার নির্মাণ, ২০টি প্রতিষ্ঠানে স্কাউট ড্রাম সেট ক্রয়, ৬শ’৯৮টি প্রতিষ্ঠানে সোলার, ৯০টি রাস্তায় কাবিখা, ১শ’৮৯টি প্রতিষ্ঠানে কাবিটা, ২শ’৩৩টি প্রতিষ্ঠানে সোলার পিলার প্রদান করা হয়েছে। সবকটি কমিউনিটি ক্লিনিক মেরামত এবং দুইটি নতুন ক্লিনিক নির্মাণ ও সবকটিতে আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে। এশিয়া মহাদেশের বৃহত্তম বটগাছ ও গাজীকালু চম্পাবতীর মাজারের শোভাবর্ধন করা হয়েছে। সাবরেজিস্ট্রি অফিস ভবন ও নয়টি তহসিল অফিস ভবন নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

আনোয়ারুল আজীম আনার জানান, তিনটি তহসিল অফিস এরইমধ্যে নির্মাণ সম্পন্ন হয়েছে। ২১টি স্কুলের নতুন ভবন নির্মাণ হয়েছে। ১শ’২৩ জন দুঃস্থ ব্যক্তিকে ৭০ লাখ ৪০ হাজার টাকা, ২৫ জন দুঃস্থ মহিলাকে ১ লাখ ২৫ হাজার টাকা ও ২২টি সেলাই মেশিন দেয়া হয়েছে। এলাকার ১ হাজার ১শ’ ৯৯ জনকে মাতৃত্বভাতা, ১ হাজার ৩শ’ ২৯ জনকে ভিজিটি কার্ড, ৩শ’৬০ জনকে ল্যাকটেট্রিন মাদার কার্ড দেয়া হয়েছে। ৬হাজার ৭শ’ ৬৫ জনকে বয়স্ক ভাতা, ৩ হাজার ৩শ’ ৪০ জনকে বিধবা ভাতা, ১ হাজার ৬শ’ ২৪ জনকে প্রতিবন্ধী ভাতা, ৪ জনকে হিজরা ভাতা, ২৫ জনকে বেদে ভাতা, ১শ’৪৫ জন প্রতিবন্ধী সন্তানকে উপবৃত্তি, ১শ’৪৫ জন বেদে সন্তানকে উপবৃত্তি, ৭টি এতিমখানার ১শ’৭৫ জনকে ভাতা দেয়া হচ্ছে। হাসপাতালের ১শ’২৯ জন রোগীকে ১ লাখ ৮৫ হাজার টাকার সেবা দেয়া হচ্ছে।

তিনি জানান, ৭৫ জন ক্যান্সার ও কিডনি রোগীকে ৩৭ লাখ ৫০ হাজার টাকা সাহায্য করা হয়েছে। ৪শ’৮০ জনকে প্রশিক্ষণ দিয়ে ৬৪ লাখ টাকা ঋণ প্রদান করা হয়েছে। কালীগঞ্জের ফায়ার সার্ভিস স্টেশনকে তৃতীয় শ্রেণি হতে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করা হয়েছে। নিজস্ব অর্থায়নে দলীয় কার্যালয়, ক্রীড়া ভবন, ডায়াবেটিক হাসপাতালের নির্মাণ ও সংস্কার কাজ করানো হয়েছে। মহিলা সমিতিতে ৩০টি সেলাই মেশিন দেয়া হয়েছে। সুধীজনের অর্থায়নে পৌরসভায় সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

এছাড়া চিত্রা নদী পুনখনন, ৬টি মাধ্যমিক বিদ্যালয়, ৬টি মাদরাসা ভবন নির্মাণ, ডিজিটাল গ্রন্থাগার, অডিটোরিয়াম, মুক্তমঞ্চ, বারোবাজার ফুড গোডাউন নির্মাণসহ ১শ’৫ কোটি টাকা ব্যয়ে কালীগঞ্জ শালিখা ও বাঘারপাড়া রাস্তা নির্মাণ, ২ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে কালীগঞ্জ বাজারে ব্রিজ নির্মাণ, ৫০ কোটি টাকা ব্যয়ে কালীগঞ্জ বিসিক শিল্প নগরী, বাফার গোডাউন ও আবাসিক ভবন নির্মাণ, সাড়ে ৩ লাখ টাকা ব্যয়ে ৪টি মসজিদ নির্মাণের কাজ এবং ৭২ কোটি টাকা ব্যয়ে পিডিবিতে সাবস্টেশন নির্মাণসহ জোনাল অফিস এবং কালীগঞ্জ ও বারোবাজার সাবস্টেশন নির্মাণ কাজ প্রক্রিয়াধীন আছে।

তিনি আরো জানান, ১৯৭১ সালের পর এলাকায় বিদ্যুৎ গ্রাহক ছিল ১২ হাজার। বর্তমানে তা বেড়ে হয়েছে ৫০ হাজার। বিদ্যুৎ সরবরাহের জন্য ৬ কোটি টাকা ব্যয়ে ২টি ২শ’ মেগাওয়াট সম্পন্ন ট্রান্সফরমার স্থাপন করা হয়েছে। চিত্রানদী পুনখনন, বাজার চাঁদনী নির্মাণ ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে প্রকল্প গ্রহণ করা হয়েছে।

জেবি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেহেরপুরে ট্রলির ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের
মেহেরপুর সদর উপজেলায় মাটি বহনকারী ট্রলির ধাক্কায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার সকাল ১০টার দিকে উপজেলার রাজাপুর গ্রামে চঞ্চল মিয়ার ইটভাটার কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম ওয়াহেদ আলী। সে ওই গ্রামের মিজানুর রহমানের ছেলে।   মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে আরটিভি অনলাইনকে জানান, সকালে হরিরামপুর গ্রামের নানাবাড়ি থেকে মাছ নিয়ে একটি সাইকেল করে বাড়ি আসছিল ওয়াহেদ। পথে রাজাপুর গ্রামের চঞ্চল মিয়ার ইটভাটার কাছে এলে মাটি বহনকারী ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ট্রলি ফেলে পালিয়ে যায় চালক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে এবং ঘাতক ট্রলিটি জব্দ করে। ট্রাক্টর চালককে আটকের চেষ্টা চলছে বলেও জানান  ওসি। জেবি/এসএস
মেহেরপুরে ট্রলির ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের
পরকীয়া প্রেমিকের হাতে প্রবাসীর স্ত্রী খুন
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পরকীয়া প্রেমিকের হাতে খুন হয়েছেন সৌদি প্রবাসীর স্ত্রী তানিয়া। শনিবার দিনগত রাত দুইটার দিকে উপজেলার চৌধুরীবাড়ী কলাবাগ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনার দায়ে অভিযুক্ত প্রেমিক ইকবালকে পুলিশ আটক করেছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে নিহত তানিয়ার ব্যবহৃত মোবাইল ফোন। নিহতের পরিবার আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। স্থানীয়রা জানান, ২০০৫ সালে পুরানবন্দর এলাকার তাজুল ইসলামের মেয়ে তানিয়া আক্তারের বিয়ে হয় কলাবাগ এলাকার বাসিন্দা সৌদি প্রবাসী নূর হোসেনের। তাদের দুইটি মেয়ে সন্তানও রয়েছে। দেড় বছর আগে নূর হোসেনের বাড়ির নির্মাণ কাজের সময় তানিয়ার সঙ্গে টাইলস মিস্ত্রী ইকবাল মিয়ার পরকীয়া প্রেমের সম্পর্ক হয়। ইকবাল মিয়ার স্ত্রী জর্ডান প্রবাসী। দুই ছেলে-মেয়ে নিয়ে তিনি একই এলাকায় ভাড়া বাসায় থাকেন। পরকীয়া প্রেমের সম্পর্কের সূত্র ধরে ইকবাল মিয়া তানিয়াকে জিম্মি করে বিভিন্ন সময়ে নগদ টাকা আদায় করে। বাড়ির অন্যান্য সদস্যরাও বিষয়টি জানতো। শনিবার রাতে ইকবাল মোবাইল ফোনে তানিয়ার কাছে টাকা চায়। তানিয়া টাকা নেই বলে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে ইকবাল রাত দুইটার দিকে তানিয়ার বাসায় ঢুকে তাকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে।   এসময় তানিয়ার গোঙানির শব্দে তার মেয়ে নুসরাত জেগে উঠে ইকবালকে পালিয়ে যেতে দেখে। পরে খবর পেয়ে পুলিশ এসে তানিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এদিকে রাতেই পুলিশ ঘাতক ইকবাল মিয়াকে তানিয়ার ব্যবহৃত মোবাইল ফোনসহ আটক করে। বন্দর থানার ওসি মো. আবুল কালাম আরটিভি অনলাইনকে জানান, আটককৃত ইকবালের কাছ থেকে তানিয়ার মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে ইকবালের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। জেবি/এসএস
পরকীয়া প্রেমিকের হাতে প্রবাসীর স্ত্রী খুন
নিখোঁজের ৪ দিন পর মরদেহ উদ্ধার
পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হওয়ার চারদিন পর মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকা থেকে এক পরিবহন সুপারভাইজারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে দশটার দিকে পাঁচ নম্বর ঘাট পন্টুনের পাশের একটি চর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম মকবুল হোসেন (৩৭)। তিনি চাঁদপুর সদর উপজেলার লালপুর এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে এবং সোহাগ পরিবহনের সুপারভাইজার। গেলো বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে পাটুরিয়া ফেরিঘাটের চার নম্বর ঘাট পন্টুন এলাকায় একটি ট্রাকের ধাক্কায় সোহাগ পরিবহন থেকে পদ্মানদীতে পড়ে যান মকবুল। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গেলো বুধবার দুপুরে পদ্মানদীতে পড়ে যান মকবুল। পরে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনার পর শিবালয় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। চারদিন নিখোঁজ থাকার পর রোববার সকালে পাটুরিয়া ফেরিঘাটের পাঁচ নম্বর ঘাট পন্টুন এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্যে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জেবি/এসএস
নিখোঁজের ৪ দিন পর মরদেহ উদ্ধার
যৌতুক না পেয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
রংপুরের পীরগাছায় যৌতুক না দেয়ায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শনিবার দিনগত রাতে এই ঘটনা ঘটে। নিহতের নাম সাগরী খাতুন। তিনি ঠাকুরগাঁও জেলার বীরগঞ্জের হরিদেবপুর গ্রামের আমিনুল ইসলামের মেয়ে। নিহতের স্বজনদের বরাত দিয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাহাঙ্গীর আলম আরটিভি অনলাইনকে জানান, ঠাকুরগাঁও জেলার বীরগঞ্জের হরিদেবপুর গ্রামের আমিনুল ইসলামের মেয়ে সাগরী খাতুনের সঙ্গে পীরগাছা উপজেলার কান্দি কাবিলপাড়া গ্রামের ওয়াহেদ আলীর ছেলে রফিকুল ইসলামের তিন বছর আগে বিয়ে হয়। বিয়ের পর মেয়ের সুখের কথা চিন্তা করে দেড় লাখ টাকা যৌতুক দেন আমিনুল ইসলাম। তিনি আরো জানান, সম্প্রতি ব্যবসা করার বাহানা করে স্ত্রী সাগরী ও শ্বশুরকে আরো এক লাখ টাকা যৌতুক দেয়ার জন্য চাপ দেয় রফিকুল। টাকা দিতে অস্বীকার করলে শনিবার রাতের কোনো এক সময় স্বামী রফিকুল ও তার পরিবারের লোকজন সাগরীকে হত্যা করে আত্মহত্যা বলে প্রচারণা চালায়।  রোববার সকালে নিহতের বাবা এ ঘটনায় পীরগাছা থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। জেবি/এসএস
যৌতুক না পেয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
সাভারে সুতার কারখানায় আগুন
সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়নের জয়নাড়ি বেপারীপাড়া এলাকায় আটি সুইং থ্রেড নামে একটি সুতার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে।  রোববার দুপুরে এ ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে কারখানার পাঁচ শ্রমিক আহত হন। তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসাসেবা দেয়া হয়। জানা যায়, দুপুর একটার দিকে ওই কারখানার গোডাউনে আগুন লাগে। পরে মুহূর্তের মধ্যে আগুন কারখানার অন্যত্রে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ জানান, কীভাবে কারখানায় আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এসএস 
সাভারে সুতার কারখানায় আগুন
আরও পড়ুন
দুই দলই দখলে রাখতে চায় ঝিনাইদহ
বিএনপির সাবেক এমপির ৮ বছরের জেল, কাল শৈলকূপায় হরতাল
বৃহস্পতিবার ঝিনাইদহে আধাবেলা হরতাল
দুদকের মামলায় সাবেক এমপি মশিউরের ১০ বছরের কারাদণ্ড