
হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার রতনপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মাধবপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন ফরিদপুর জেলার আবু বক্কর সিদ্দিক (২৫) ও বিলাল মিয়া (২৩)।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিন বলেন, ট্রাকটি ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠায় বলে জানান তিনি।
এসএস




